সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-29 19:05
এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি
মাছ অবমুক্ত

সিরাজগঞ্জ সদর উপজেলার চরমিরপুর কওমী মাদ্রাসার এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়া, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের অর্থায়নে পরিচালিত ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে চরমিরপুর (বিদ্যুৎ টাওয়ার) এলাকায় অবস্থিত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ‘আত-তাকওয়া ফিশারিজ’ প্রকল্পের মাধ্যমে মাছ চাষ থেকে অর্জিত সম্পূর্ণ আয় চরমিরপুর কওমী মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার নির্মাণ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

প্রকল্পটির উদ্যোক্তা প্রো. মো. রেজাউই রাবিব। ইতোমধ্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে একটি তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে যে, এই ফিশারিজ প্রকল্পের সব আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম তোতা, সিরাজগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও যুবসমাজের সদস্যরা।

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসার জন্য একটি স্থায়ী ও স্বনির্ভর অর্থায়নের ব্যবস্থা গড়ে উঠবে, তেমনি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরাও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।