২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড়ের দুটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটিতে মোট ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। অন্যদিকে, তেঁতুলিয়া আলহাজ্ব তমিজ উদ্দিন কলেজ থেকে ২ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
ফলে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে শিক্ষার মান এবং পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।