বরগুনায় বিজয় দিবসের কনসার্টে নির্বাচনী প্রচারণা চালানো জন্য আ.লীগ নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমতলী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানকে।
রবিবার ( ১৭ ডিসেম্বর) সকালে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন-যে ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ
আমতলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। পরে আয়োজক কর্তৃপক্ষ কনসার্ট বন্ধ করে দেন।
জানা যায়, শনিবার (১৬ ডিসেম্বর) রাতে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান পৌরসভা কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষ্যে মেয়র নাইটের আয়োজন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ।
আয়োজিত কনসার্টে মাধবী দেবনাথ তার বক্তব্য শেষ করে রাত নয়টার দিকে কনসার্ট স্থল ত্যাগ করেন। এরপর জিএম ওসমানি হাসান কনসার্ট পরিচালনার সময় নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালান।
আরও পড়ুন-ঢাকা-১৯ এর ৫ প্রার্থী ফিরে পেলেন বৈধতা
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের বলেন, কনসার্ট পরিচালনা করার সময় নির্বাচনি প্রচারণা করায় নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে। এ প্রচারণার দায়ে জিএম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইসময়/একে/এম আর এম