সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সাক্ষাৎকার

ভিডিওর ভয়, বেশি নম্বর ও বিয়ের আশ্বাস দেখিয়ে ওরা অনেকেই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-31 12:54:15
ভিডিওর ভয়, বেশি নম্বর ও বিয়ের আশ্বাস দেখিয়ে ওরা অনেকেই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে

 

 

 

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগৎমাধ্যমে ছড়িয়ে দেয়ায় ভয় দেখিয়ে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।


অভিযুক্ত রাজশাহীর মোহনপুর উপজেলায় কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের শিক্ষক মাসুদ সরকারের বিরুদ্ধে ২৮ জুলাই (শুক্রবার) দুপুরে জেলা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে করে ভুক্তভোগী ঐ ছাত্রীর পরিবার। ধর্ষণের শিকার ঐ ছাত্রী বলেন, ‘রাজশাহীর মোহনপুর উপজেলার বাটুপাড়া কারিগরি ও বাণিজ্যিক ইনস্টিটিউটের শিক্ষক মাসুদ আমার দূরসম্পর্কের আত্মীয়। সেই সূত্র ধরে আমাদের বাসায় যাওয়া-আসা ছিল তার।’


তিনি জানান, ২০১৯ সালের ১০ মে অভিযুক্ত শিক্ষক মাসুদের বাড়িতে দুধ দিতে গেলে কৌশলে ধর্ষণ করেন তাকে। একপর্যায়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঐ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে পরেও বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন তিনি।


এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচার দাবি করেন ধর্ষণের শিকার ঐ ছাত্রীর পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


ভুক্তভোগীর স্বজনরা জানান, পরীক্ষার খাতায় বেশি নম্বর পাইয়ে দেয়া ও বিয়ের আশ্বাসে আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মাসুদ সরকার নামের ঐ শিক্ষক। তবে মানসম্মানের ভয়ে তারা মুখ খোলার সাহস পাচ্ছেন না।