সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


বিপ্লব তালুকদার - নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-10-19 18:51:45
সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর সিংড়া ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এই আসনে বিগত ২০১৮ সালের নির্বাচনে দলীয় নমিনেশন পেয়ে আলোচনায় আসে তরুন নেতা দাউদার মাহমুদ।

সফল সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার কারণে তিনি জায়গা করে নিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এর পদটি। আগামী নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ইমেজ নষ্ট করতে তার বিরুদ্ধে সংঘবদ্ধ এই অপচেষ্টা চলছে।

আরও পড়ুন- গুরুদাসপুরে সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এমপির মতবিনিময় সভা

দাউদার মাহমুদ বলেন, আমি কাউকে প্রতিপক্ষ মনে করিনা। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, উনার মুক্তি ও সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন সংগ্রামে জনগণের পাশে থেকে সর্বাক্ষনিক নেতৃত্ব দিচ্ছি। দলীয় সমন্বয় আর রাজনৈতিক নির্দেশনায় দলের হয়ে প্রতিনিধিত্বও করছি। আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও সততার সাথে দলের হয়ে কাজ করাই মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, আমার আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এলাকার কাজ করি। আমার বিরুদ্ধে ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে নানাবিধ অপপ্রচার চালাছে। একদল কুচক্রী ও অর্থলোভীরা দলের বদনাম করতেই দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তার পরও আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করতে পারেনি বা সামনে পারবেও না। এলাকার মানুষের জন্য আমি সবসময় কাজ করি।

খোঁজ নিয়ে জানা যায়, তার সামাজিক ও রাজনৈতিক গঠনমূলক কর্মকান্ড একজন মানবতার ফেরিওয়ালার মতই।সম্প্রতি সময়ে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছেন।

উপজেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক মহলে ক্লিন ইমেজ ও সিংড়া আসনে নেতৃত্বের গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা নষ্ট করে তাকে মিথ্যা এক বানোয়াট ফেইসবুক স্ট্যাটাস দিয়ে নারী কেলেংকারীর নামে হেয় প্রতিপন্ন করতে অপচেষ্টা চলছে। বিগত আন্দোলন সংগ্রামে কর্মী সমর্থন ও রাজনৈতিক দক্ষতা ভালো। তাই আমরা আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলা করতে সময় উপযোগী নেতা বিবেচনায় গত নির্বাচনে দল তাকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেন।

আরও পড়ুন- দীঘিনালায় কার্পজাতীয় মিশ্রচাষের ৩দিনের প্রশিক্ষন সম্পন্ন

ইসময়/আরএম/এমআরএম