নাটোরের গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের আয়োজনে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপা তাফালবাড়িয়া মাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বৃহস্পতিবার সকালে কাছিকাটা স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান,আইয়ুব আলী,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ বড়াইগ্রামের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, 'দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার।
আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী।
আরও পড়ুন- ফিলিস্তিনে ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়িয়ায় বিক্ষোভ মিছিল
ইসময়/আরএম/এমআরএম