সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

আপনি পড়ছেন : নাটোর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-25 21:16:15
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ নভেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে: ইসি হাবিব

ঘটনাস্থলে একজনের এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. এমএ জলিল।

নিহতরা হলেন, গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাফ আলী (৭০), তার ছেলে লাবু মিয়া (৩৫), মেয়ে পারভিন বেগম (৩৩) ও নাতনি শারমিন (১৮) এবং মকিমপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি যাত্রী নিয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা টিসিবির পণ্যবাহী একটি ট্রাক নাটোরে যাচ্ছিল। মহাসড়কের পুঠিয়া অংশের বেলপুকুর এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এদিকে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। নিহত লাবুর স্ত্রী খালেদা বেগম, ছেলে নাছির (৯) ও দুই বছরের মেয়ে মাওয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন আর বার বার শোকে মুর্ছা যাচ্ছেন।

চাপিলা ইউপি সদস্য আব্দুল হান্নানসহ স্থানীয়রা জানান, নিহত ইনসাফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে কেমো থেরাপি দেওয়ার জন্য রাজশাহী নেওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারে ইনসাফের ছেলেমেয়েদের মধ্যে আইয়ুব, সাইদ, শাহানারা ও আন্না বেঁচে রইলো। স্ত্রী সাহেরা বেগম অনেক আগেই মারা গেছেন।

নিহত পারভিনের স্বামী হাসান আলী কান্নারত অবস্থায় ছেলে পারভেজ (১২) ও মেয়ে জিম খাতুন (১৫) কে বুকে টেনে নিয়ে বলছেন, 'মা হারা সন্তানদের নিয়ে এখন কি করবো খোদারে'।

আরও পড়ুন- আগুন-সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ করা যায় না- তথ্যমন্ত্রী

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিলুর রহমান জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ইসময়/এসআই/এমআরএম