সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে: ইসি হাবিব


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-25 20:43:45
বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে: ইসি হাবিব

বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান। বলেন, দেশের জনগণও চায় নির্বাচনে শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ।

আরও পড়ুন - আগুন-সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ করা যায় না- তথ্যমন্ত্রী

শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অতীত থেকে শিক্ষাগ্রহণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে চায় জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শতভাগ সহায়তায় সুন্দর নির্বাচন দিতে চাই। ভোটাররা ভোট কেন্দ্র পর্যন্ত আসছে কি না, বাধাগ্রস্ত হচ্ছে কি না এবং সঠিকভাবে ভোট দিতে পারছে কি না এসব বিষয় খেয়াল রাখার ওপরও জোর দেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার ভোট দিয়ে যদি সাংবাদিকদের কাছে বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। তবে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশিশক্তির প্রভাব চলছে এমনটা বললে সব কিছুই জিরো হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন - নেত্রকোনা-৪ আসনের নেতা তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম নিলেন মামুন

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার নির্বাচন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইসময়/রআ/এমআরএম