মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী নেত্রকোনা-৪ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন মদন উপজেলার বিএনপি'র সাবেক কৃষক দলের আহবায়ক আল মামুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজেই ঢাকায় তৃণমূল বিএনপির প্রধান কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
আরও পড়ুন - বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য
বিএনপির মূল দলের বাহিরে গিয়ে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে গতকাল (২৪ নভেম্বর রোজ শুক্রবার) মোবাইল ফোনে দৈনিক সকালের সময় প্রতিনিধিকে সাবেক কৃষক দলের মদন উপজেলার আহবায়ক আল মামুন তিনি বলেন।

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আওয়ামী লীগের বিরোধী বড় একটি ভোট ব্যাংক আছে বিএনপি'র। যদি কোন প্রার্থী নির্বাচনে না আসে তারা আমাকে ভোট দিবে। বিএনপি এই সুযোগ কাজে না লাগিয়ে হাত ছাড়া করছে।
আর আমি আল মামুন এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, সুযোগটা কাজে লাগাতে চাই। দল (তৃণমূল বিএনপি) আমাকে মনোনয়ন পত্র দেবে আশা করছি ইনশাল্লাহ।
বিএনপির তৃণমূলের মনোনয়ন ফরম কেনার আগে দল থেকে পদত্যাগ করেছেন কি না, তা জানতে চাইল তিনি বলেন, তারাই আমাকে বহিষ্কার করবে দল থেকে, আমার কার্যক্রম যদি ভালো না লাগে তাদের। এখন সিদ্ধান্ত নেবে তারা (মদন উপজেলা কৃষক দল) তারা আমাকে বহিষ্কার করলে, আমার কিছুই করার নেই।
আরও পড়ুন - নিজ সিদ্ধান্তে অনঢ় বিএনপি
নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের টিকিট পেতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ সাতজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ নিশ্চিত করেন। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বাকি চৌধুরী, আজিদা কানিজ, খন্দকার রোমন, বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার।
ইসময়/রআ/এমআরএম