সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

রাতে ভোটারদের খাওয়ালেন স্বতন্ত্র প্রার্থী, সকালেই শোকজ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-14 17:51:15
রাতে ভোটারদের খাওয়ালেন স্বতন্ত্র প্রার্থী, সকালেই শোকজ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামকে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা করার দায়ে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।

আরও পড়ুন-আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেফতার 

সৈয়দ নজরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, শুক্রবার বেলা ১১টায় তা স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

জানা যায়, আপিলের পর প্রার্থীতা ফিরে পাওয়ার পর গত কয়েকদিন ধরে সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলা ভোজের আয়োজন করেছেন। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫০-২০০ জন। এমনকি এসব ভোজ আয়োজনের তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছে কর্মী-সমর্থকরা।

নির্বাচনী আচরণবিধ অনুযায়ী, ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেয়া যাবে না। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর নিদিষ্ট সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানো ও প্রচারনার উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করে গণজামায়েত করায় আচরণবিধিমালার ৬ (খ), (গ), ১০ (চ) ও ১২ এর লঙ্ঘন করায় সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করা হয়েছে।
 
আরও পড়ুন-  সিএনজি দুর্ঘটনা নিহত ১ আহত ২ জন

এবিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সৈয়দ নজরুল ইসলাম। প্রসঙ্গত, গত ০২ নভেম্বর সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। 

 

ইসময়/একে/এমআরএম