সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনে নিজেরা মারামারি করে খান খান হবে আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-15 17:07:30
নির্বাচনে নিজেরা মারামারি করে খান খান হবে আওয়ামী লীগ

সরকার ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে একতরফা নির্বাচন করতে চাইছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যে মারামারি করে খান খান হয়ে যাবে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন-  রাতে ভোটারদের খাওয়ালেন স্বতন্ত্র প্রার্থী, সকালেই শোকজ
  
বিএনপির এ নেতা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালায়নি। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে সরকার একতরফা নির্বাচন করতে চায়।


 
তিনি আরও বলেন, হলি আর্টিজানের ঘটনার পরদিন বড় চুক্তি হয়েছে। পদ্মা সেতু নিজের টাকায় করেনি। সব লোনের টাকা। ২৮ অক্টোবরের ঘটনায় আমরা বিচারপতিদের দিয়ে তদন্ত চেয়েছিলাম। কিন্তু ওই দিনের ঘটনা দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে সরকার। এ নির্বাচন হবে না। হলেও ক্ষমতায় থাকতে পারবে না।

আরও পড়ুন-  মির্জা ফখরুলের জামিন বিষয়ে রুলের শুনানি রোববার
 
নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ নেই দাবি করে খোকন বলেন, এই আন্দোলন বিএনপি বা অন্য দলের নয়, জনগণের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। 

 

ইসময়/একে/এমআরএম