সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকা নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধরের অভিযোগ


আনোয়ার সুলতান, সাভার প্রতিনিধি

eshomoy.com || 2023-12-20 20:21:00
নৌকা নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধরের অভিযোগ

 সাভারে নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে অন্যদলের কাজ করছেন এমন অপবাদ তুলে এক মহিলা লীগ নেত্রীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। 

এঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরি সুমি তার দলীয় একই কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে মারধর করছেন। 

আরও পড়ুন- যাত্রীবেশে উঠেই ট্রেনে আগুন- সালাহ উদ্দীন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে পৌরসভার তালবাগ এলাকায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী যুব মহিলা লীগের নেত্রীরা জানান, আমরা ঢাকা থেকে এনাম সাহেবের নৌকার প্রচারণায় এসেছি। সারাদিন সাভারের বিভিন্ন এলাকায় নৌকার লিফলেট বিতরণ করেছি।

এর আগে উঠান বৈঠক করে নৌকার প্রচারণার চালিয়েছি। কিন্তু গতকাল প্রচারণা শেষে এনাম ভাইয়ের নির্বাচনী অফিসের সামনে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরি সুৃমি আমাদের সাথে উদ্যতপূর্ণ আচরণ করেন।

আমরা অন্য দলের কাজ করছি এমন মিথ্যা অপবাদ তুলে আমাদের সাথে অসদাচরণ করেন। এসময় আমাদের সাধারণ সম্পাদককেও মারধর করতে তেরে যান ভাইস চেয়ারম্যান সুমি।

পরে ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে লাঞ্ছিত ও ধস্তাধস্তি করেন। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই।


অভিযোগকারী ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলো বলেন, আমাকে অকারণে মারধর করে আহত করেছেন ভাইস চেয়ারম্যান সুমি। ওনার মাথা ঠিক নাই। আমি এটার বিচার চাই, অভিযোগ করব।


সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, ওই সময় আমাকে প্রকাশ্যে গালিগালাজ করলে আমি রেগে গিয়েছিলাম।

নির্বাচন আসলেই রাজনৈতিক ভাবে নেতাকর্মীরা একজন আরেকজনের উপর কাদা ছোরাছুরি ও প্রতিহিংসামূলক হয়ে ওঠে। এরই শিকার হয়েছি আমি। আমার হাত ধরেই তারা রাজনীতিতে এসেছে। অথচ তারা আজকে আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এরকম আচরণ করছে। 

আরও পড়ুন-ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে- অশোক কুমার 

এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাকে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।

 

ইসময়/রাস/এমআরএম