সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে- অশোক কুমার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 16:55:15
ব্যালট ছাপাতে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে- অশোক কুমার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে প্রাথমিকভাবে ৩৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। এরই মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-বিএনপির দাবি মিথ্যা, কারাগারে আছে ১১ হাজার- ওবায়দুল কাদের

আশোক কুমার দেবনাথ বলেন, ‘ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার ছাপানোর জন্য ৩৩ কোটি বাজেট দেওয়া হয়েছে। ১২ কোটি ব্যালট ছাপা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হবে।’
 

 
তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে যাবে। ইতোমধ্যে সবগুলো নির্বাচনী সামগ্রী আমরা পেয়েছি।  সেগুলো এলাকায় পৌঁছে গেছে। অল্প কিছু সামগ্রী আছে, যা আগামী দুই-এক দিনের মধ্যে চলে যাবে’।
 
আশোক কুমার বলেন, ‘প্রার্থীদের তালিকা পেয়েছি। অনেকের নামে এখনও মামলা চলমান। প্রায় ৪০টির বেশি আসনে মামলা রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়ায় এসব এলাকার ব্যালট ছাপানো হবে পরে’।

আরও পড়ুন-খেলা হবে, খেলবে ১৮৯৬ খেলোয়াড়- ওবায়দুল কাদের
 
প্রচারণার জন্য রাস্তাঘাট নষ্ট হচ্ছে; এ বিষয়ে কমিশনের করণীয় জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের নির্বাচনী আচরণ বিধি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। আচরণবিধি লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নেবেন।

 

ইসময়/একে/এমআরএম