সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

খেলা হবে, খেলবে ১৮৯৬ খেলোয়াড়- ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 16:32:00
খেলা হবে, খেলবে ১৮৯৬ খেলোয়াড়- ওবায়দুল কাদের

২৮ তারিখ লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে উল্লেখ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মঞ্চ থেকে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন- নাটোরের চারটি আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বন্টন

ওবায়দুল কাদের বলেন, ৭০ শতাংশ লোক দাঁড়িয়ে আছে, ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত। ৭ জানুয়ারি তারা খেলবে নাশকতা ও দুর্নীতির বিরুদ্ধে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা হবে।

ভোটকেন্দ্রে আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারেক রহমান ভুয়া। তার কথায় আর আন্দোলন হবে না।

৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা বিদেশি সমীক্ষায় এসেছে।  তাই যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, ভোট দিতে বাধা দিবে, এদের প্রতিহত করা হবে। পঞ্চমবারের মতো জিতবে নৌকা।
 

 
ট্রেনে আগুন দেয়ার ঘটনাকে ইসরাইলের হামলার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইসরাইলের যে গণহত্যা ও শিশুহত্যা চলছে, সেই একই দৃশ্য আজ আমরা দেখেছি।

আরও পড়ুন-চট্টগ্রামে আওয়ামীলীগের নৌকা নিয়ে গেল জাতীয় পাটি
 
বিএনপির ২১ হাজার নেতাকর্মী জেলে নেই দাবি করে তিনি আরও বলেন, তারা বলে ২১ হাজার নাকি জেলে, মিথ্যা কথা বলে। আমি খবর নিয়েছি জেলে আছে ১১ হাজার। আজ জামিনে বেরিয়েছে ২ হাজার। ২১ হাজারের তথ্য ভুয়া।

নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন। সকালে ঘুম থেকে উঠে কোরআন শরিফ পড়ে যিনি দিন শুরু করেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি ইসরাইলের বিরুদ্ধে বলেছে নারী হত্যা বন্ধ করো, শিশু হত্যা বন্ধ করো। বিএনপি কী বলেছে? কিছু না, জামায়াতও বলে নাই, ওরা সব ভুয়া।

 

ইসময়/একে/এমআরএম