সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : রাজনীতি

হিরো আলম কে ও সরকার টাকা দিয়েছে নির্বাচন এর জন্য


eshomoy.com || 2024-01-09 06:09:00
হিরো আলম কে ও সরকার টাকা দিয়েছে নির্বাচন এর জন্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘আমার দল কংগ্রেস থেকে নির্বাচন করেছি। অন্যান্য দলগুলোকেও সরকার নির্বাচনে নিয়ে এসেছে। প্রতিটা লোককে ২ থেকে ৫ টা সিট দেবে বলেছিল। 

যে কয়েকটি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে-কংগ্রেস থেকে শুরু করে যে কয়েকটি দল দাঁড়িয়েছে প্রতিটা দলকে সরকার টাকা দিয়েছে। নির্বাচনে খরচের জন্য প্রতিটা দলকে টাকা দিয়েছে। আমার দলকেও টাকা দিয়েছে।’

রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৬ হাজার ৬০৮ জন। এর মধ্যে মাত্র ২ হাজার ১৭৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আরো পড়ুন- আরও ৯ মামলায় গ্রেপ্তার হল মির্জা ফখরুল, জামিন শুনানি কাল

হিরো আলম বলেন, ‘আমাকে যখন ডাকলো-আলম সরকার থেকে কিছু ফান্ড দিয়েছে। কী কারণে ফান্ড দিয়েছে নির্বাচনে সবাইকে মাঠে থাকতে হবে। আমি জানতে চাইলাম কত টাকা? বলা হলো পোস্টারের জন্য ৩০ হাজার টাকা। আর জামানতের জন্য দিয়েছে। সর্বমোট ৬৫ হাজার টাকা দিয়েছে। আমি বলেছি আমার টাকা লাগবে না।’ 

টাকা দেওয়ার বিষয়ে প্রমাণ দিতে পারবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার যে টাকার কথা বলেছে, চাইলে আমি প্রমাণ দিবো।’