দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুলাই থেকে কয়েক দিনের জন্য বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। তবে গত সপ্তাহের মতো টানা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত নেই। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।