সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

গাড়ি বোমা হামলায় রাশিয়ান জেনারেল নিহত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-22
গাড়ি বোমা হামলায় রাশিয়ান জেনারেল নিহত
সংগৃহীত ছবি

দক্ষিণ মস্কোতে একটি গাড়ি বোমা হামলায় একজন জ্যেষ্ঠ রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন, তদন্তকারীরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) মস্কোতে গাড়ি বোমা হামলাটি চালানো হয়। এতে একজন রাশিয়ান জেনারেল নিহত হন। 

 

কমিটি আরও জানায়, তিনি জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। 

 

সারভারভ মস্কোর সময় সকাল ৬:৫৫ তে পার্কিং স্পেস থেকে বের হওয়ার সময় কিয়া সোরেন্টোর নিচে বোমাটি বিস্ফোরিত হয়।

 

এ সময় সারভারভ তার আঘাতের কারণে মারা গেছেন বলেও জানানো হয়। 

 

এদিকে, তদন্তকারীরা একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে ধ্বংসপ্রাপ্ত গাড়িটি দেখানো হয়েছে, চালকের আসনে রক্তের দাগও দেখা যাচ্ছে।

 

এরইমধ্যে হত্যার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে বলা হয়েছে, এই হামলার সাথে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর যোগাযোগ থাকতে পারে। 

 

তবে, ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: রয়টার্স