সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতীয় পার্লামেন্টে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় ‘হামলা’!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-13 21:03:30
ভারতীয় পার্লামেন্টে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় ‘হামলা’!

ভারতীয় পার্লামেন্টে হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় ছড়াল আতঙ্ক।

বুধবার (১৩ ডিসেম্বর) শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই ব্যক্তি। তাদের কাছে ‘গ্যাস ছোড়ার সরঞ্জাম’ ছিল বলে অভিযোগ উঠেছে। এদিকে গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধীরা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ঘটে। এছাড়া পার্লামেন্ট ভবনের বাইরেও তুলকালাম ঘটিয়েছে কয়েকজন। তবে তাদের উদ্দেশ্য এখনও অস্পষ্ট। 

আরও পড়ুন- পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা
  
জানা গেছে, ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান দিতে দিতে ওই দুই ব্যক্তি হঠাৎই লাফ দিয়ে লোকসভার গ্যালারিতে নেমে পড়ে। এই স্লোগানের অর্থ, ‘স্বৈরতন্ত্র চলবে না’। 
 
এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে দাবি করা হচ্ছে, ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল ‘স্মোক গ্রেনেড’। কী করে তারা তা পেল, এর পেছনে অন্য কোনো গোষ্ঠীর হাত আছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

এদিকে এ ঘটনার জেরে সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আটক করা হয়েছে ওই দুই ব্যক্তিকে। 
 
পুলিশ যে দুজনকে হেফাজতে নিয়েছে তাদের মধ্যে একজনের নাম আমন শিন্ডে। আর একজন হলেন নীলম সিনহা। দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। 
 
এর আগে, ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে বলে হুঁমকি দিয়েছিলেন শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এ হুমকি দেন ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-র প্রধান। 

আরও পড়ুন- পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে হামলার ২২ বছর পূর্তি। ২০০১ সালের ১৩ ডিসেম্বর নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুরনো সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে পাঁচ সশস্ত্র ব্যক্তি। অধিবেশন চলাকালীন তারা গুলি চালাতে শুরু করে। সেই হামলায় নিহত হন ৯ জন। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে পরে নিহত হন পাঁচ হামলাকারী।

 

ইসময়/একে/এমআরএম