সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : খেলা

রোনালদোদের হারিয়ে আল হিলালের জয়


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 20:15:15
রোনালদোদের হারিয়ে আল হিলালের জয়

সৌদি প্রো লিগে শুক্রবার (১ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদোর, আল নাসরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আল হিলাল। এই জয়ের পর বড় পুরস্কার পাচ্ছে দলটির খেলোয়াড়রা।

ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই খেলেছে আল হিলাল।

আরও পড়ুন- চূড়ান্ত হলো ২০২৪ বিশ্বকাপের ২০ দল

এমন জয়ের পর এক লাখ রিয়াল করে পেলেন হিলালের খেলোয়াড়রা। দলের জয়ের পর ড্রেসিংরুমেই এমন ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট ফাহাদ বিন নাফেল।

আল নাসরের বিপক্ষে জয়ে দলের পক্ষে জোড়া গোল করেন আলেক্সান্ডার মিত্রোভিচ ও ১টি গোল করেন সের্গেজ মিলিনকোভিক-সাভিক।

এ দিকে জয় নিয়ে মাঠ ছাড়লেও শেষ মুহূর্তে লাল কার্ডের খপ্পরে পড়তে হয়েছে আল-হিলালকে। দুদল মাঠ ছাড়ার ৭ মিনিট আগে লাল কার্ড দেখেন হিলালের ডিফেন্ডার আলী আল-বুলাইহি।



ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দল গোল আদায় করে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় হিলাল। এর কিছুক্ষণ পরেই সমতাসূচক গোলও করেন রোনালদো। কিন্তু অফসাইডের কারণে সেটিকে বাতিল করা হয়।

এতে আল-নাসরের কোচ লুইস কাস্ত্রোকে মেজাজ হারাতেও দেখা যায়। রেগে যান রোনালদো নিজেও। তবে শেষ পর্যন্ত গোল বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েই খেলা চালিয়ে যায় দলটি।

আরও পড়ুন- হারের পর নিউজিল্যান্ডের অধিনায়কের দেওয়া বক্তব্য

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগে আবারও গোলের দেখা পায় আল-হিলাল। দুই মিনিট পরে আবারও গোল করে ব্যবধান ৩-০ করেন মিত্রোভিচ।

এতে রোনালদো-সাদিও মানেদের হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হার নিয়ে মাঠ ছাড়ে নাসর বাহিনী।


ইসময়/এসআই/এমআরএম