সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

হারের পর নিউজিল্যান্ডের অধিনায়কের দেওয়া বক্তব্য


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 19:51:45
হারের পর নিউজিল্যান্ডের অধিনায়কের দেওয়া বক্তব্য

প্রতিপক্ষের মাঠে খেলতে নামলেও সেরাদের দৌড়ে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে শূন্য উদ্যানে ফুল ফুটিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের প্রথম টেস্টে টাইগার বাহিনীর বিপক্ষে ঐতিহাসিক হার দেখেছে কিউইরা।

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো দলটি হেরেছে ১৫০ রানে। ম্যাচ শেষে এমন হারের আসল কারণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।

আরও পড়ুন- ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্টেডিয়ামে বিদ্যুৎ নেই, বিল বকেয়া ৪ কোটি টাকা

সিলেট টেস্টে শনিবার (২ ডিসেম্বর) নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশে। ৩৩২ রান তাড়ায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।

তাদের মধ্যে একাই ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘বাংলাদেশের বোলাররা দীর্ঘ সময় ধরে চাপ সৃষ্টি করে গেছেন। আমরা তেমনটা করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত।

এছাড়া সঠিক সময়ে শান্ত দারুণ একটা ইনিংস খেলেছেন। ফলে ম্যাচটি আমাদের পক্ষে থাকেনি।’

আরও পরুন- যেখানে শান্তই প্রথম

সাউদি আরও বলেন, ‘এখানে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয় কঠিন হয়ে ওঠে। সেজন্য জুটি গড়ে এগিয়ে যেতে হয়। আমরা সেটি করতে পারিনি।

ওদের বোলিংয়ের প্রশংসা করতেই হবে। বল হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে বাংলাদেশ। আর কন্ডিশনেও তাদের পরিচিত ছিল। তবে এই জয় তাদের উন্নতির প্রমাণ হিসেবে দেখা গেছে।’


ইসময়/এসআই/এমআরএম