সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্টেডিয়ামে বিদ্যুৎ নেই, বিল বকেয়া ৪ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 17:49:45
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্টেডিয়ামে বিদ্যুৎ নেই, বিল বকেয়া ৪ কোটি টাকা

আজ রাতে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত–অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগপর্যন্ত স্টেডিয়ামের একটি অংশে বিদ্যুৎ নেই। 

ভারতের এনডিটিভি জানিয়েছে, ২০০৯ সালের পর থেকে এই স্টেডিয়ামের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। স্টেডিয়াম কর্তৃপক্ষের বিদ্যুৎ বিল জমেছে ৩ কোটি ১৬ লাখ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার বেশি।

আরও পড়ুন- হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!

ছত্তিশগড় রাজ্যের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম চালু হয় ২০০৮ সালে। গত ১৫ বছরে মাত্র একটিই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে, সেটি এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে।

এনডিটিভি জানিয়েছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পাঁচ বছর আগেই স্টেডিয়ামের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাতের ম্যাচ আয়োজন করতে জেনারেটর ব্যবহার করা হয়।.

আজ ভারত–অস্ট্রেলিয়া চতুর্থ টি–টোয়েন্টিতেও ফ্লাডলাইটের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ ছাড়া দর্শক গ্যালারি ও বক্সের জন্য সাময়িকভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

২০১৮ সালে একটি হাফ–ম্যারাথনের সময় অ্যাথলেটরা বিদ্যুতের জন্য হইচই করলে স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারটি সামনে আসে। চালুর পরের বছর থেকে বিদ্যুৎ বিল না দেওয়ায় তত দিনেই তিন কোটির বেশি রুপি বকেয়া পড়ে।

আরও পড়ুন- ক্যানসার প্রতিরোধ করে সরিষা শাক, জানুন খাওয়ার পদ্ধতি

স্টেডিয়ামটির নির্মাণ শেষে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল গণপূর্ত বিভাগকে। অন্যান্য ব্যয়ের দায়িত্ব পালন করার কথা ক্রীড়া বিভাগের। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য দুই পক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ কোম্পানি থেকে গণপূর্ত ও ক্রীড়া বিভাগকে বকেয়া পরিশোধে একাধিক নোটিশ দিলেও কেউ সাড়া দেয়নি।

 

ইসময়/এনআই/এমআরএম