সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ক্যানসার প্রতিরোধ করে সরিষা শাক, জানুন খাওয়ার পদ্ধতি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 17:19:15
ক্যানসার প্রতিরোধ করে সরিষা শাক, জানুন খাওয়ার পদ্ধতি

দেশে এখনো সেভাবে ঝাঁকিয়ে বসেনি শীত। তবে এরই মধ্যে টাটকা শাক-সবজিতে ভরে উঠেছে শহর ও গ্রামের বাজারগুলো। প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সরিষা শাকও। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভিনয়েড, লুটিন ওবিটা ক্যারোটিন।

আরও পড়ুন-  নভেম্বরে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ৯ জনের মৃত্যু

এছাড়া ভিটামিন এ, সি, ই এবং কে-এর সমৃদ্ধ উৎস এই সরিষা শাক। পাশাপাশি এই শাকে রয়েছে ক্যানসার প্রতিরোধী গুণও। জেনে নিন যেভাবে যে পদ্ধতিতে খেতে পারেন সরিষা শাক।

সরিষার চাটনি

উপকরণঃ সরিষা শাক ২০০ গ্রাম, কাঁচামরিচ দুটি, আধ ইঞ্চি আদা, তিন-চার টুকরা কাঁচা আম ও পরিমাণ মতো লবণ।

পদ্ধতিঃ সরিষার শাক ধুয়ে তা কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সারে শাক, কাঁচামরিচ, আদা, লবণ আর আম দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে একটা পাত্রে ঢেলে গরম গরম কাটলেট বা পোলাওর সঙ্গে পরিবেশন করুন সরিষার চাটনি।

সরিষার স্যুপ

উপকরণঃ তিন কাপ কুচি করা সরিষার শাক, তিন কাপ পালং শাক, অর্ধেক চা চামচ অলিভ ওয়েল, অর্ধেক চা চামচ জিরা গুঁড়া, সামান্য মেথি, অর্ধেক কাপ কুচা পেঁয়াজ, সামান্য আদা, দেড় কাপ দুধ, অর্ধেক চা চামচ মাখন আর পরিমাণ মতো লবণ।

আরও পড়ুন- ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্ষতি নিয়ে গবেষণা

পদ্ধতিঃ অর্ধেক চা চামচ অলিভ ওয়েল গরম করে তাতে জিরা আর মেথি ফোঁড়ন দিতে হবে। হালকা বাদামি হয়ে এলে তাতে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর আদা, রসুন দিয়ে অল্প নেড়ে সরিষা আর পালং শাক দিয়ে দিন।

শাকের পানি ছেড়ে দিলে দুধ আর লবণ দিয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আবার প্যানে দিয়ে গরম করতে হবে। সিজনিং-এর জন্য মাখন আর আদা আলাদা করে নেড়ে স্যুপে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সরিষার স্যুপ।

আরও পড়ুন- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৮

সরিষার খিচুড়ি

উপকরণঃ মসুর ডাল অর্ধেক কাপ, এক কাপ চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, একটা কাঁচামরিচ, এক চা চামচ গরম মসলা, এক আঁটি কেটে রাখা সরিষা শাক, একটা আদা, এক কোয়া রসুন, কয়েকটি চিনাবাদাম গুঁড়া করে রাখা ও পরিমাণ মতো লবণ।

পদ্ধতিঃ মসুর ডাল, চাল, লবণ, কাঁচামরিচ ও গরম মসলা একটি কুকারে ঢেলে ভালো করে মিশিয়ে সিদ্ধ করতে হবে। চাল সিদ্ধ হয়ে গেলে এতে সরিষার শাক, আদা, রসুন, বাদাম গুঁড়া মিশিয়ে দিন।

এরপর মাঝারি আঁচে একটা হুইসল না ওঠা পর্যন্ত সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে একটি প্লেটে গার্নিশ করে নিলেই তৈরি সরিষার খিচুড়ি।

 

ইসময়/রআ/এমআরএম