সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্ষতি নিয়ে গবেষণা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:16:15
ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্ষতি নিয়ে গবেষণা

দেশে প্রাপ্ত বয়স্কদের ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি ও স্বাস্থ্যের ক্ষতি এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে গবেষণা চালাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

আজ সোমবার রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি এবং স্বাস্থ্যের ক্ষতি’ সংক্রান্ত প্রাথমিক গবেষণার ফলাফল ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন- কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এই অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল রোগ প্রতিরোধ ও চিকিৎসাতেও বড় ধরণের ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা) মল্লিকা খাতুন। এতে, সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।

আরও পড়ুন- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৮

এ অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অনিদ্রা, নিদ্রাকালীন শ্বাস রোগ, যেমন নাক ডাকা, অতিনিদ্রা, ঘুম-সজাগ চক্রের ব্যাধি, ঘুম সংক্রান্ত চলাফেরা ও নড়াচড়া ব্যাধি, নিদ্রাকালীন অনিয়ন্ত্রিত ব্যবহার ইত্যাদি রোগে ভুগছেন।

এসব রোগের কারণে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঠিক মতো ঘুম না হওয়ায় অনেকেই অফিসে কাজে অমনোযোগী থাকেন, তাদের মেজাজও খিটখিটে থাকে বলে তারা কলিগদের সাথে দুর্ব্যবহার করে।

 

এই গবেষণাটি সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘুমের মধ্যে আরো কি কি সমস্যা ও রোগ রয়েছে এবং সে কারণে অন্যান্য রোগের উপর কি ধরণের প্রভাব ফেলছে, তাও নিশ্চিত হওয়া যাবে। যা ঘুমের সমস্যা সংক্রান্ত রোগের চিকিৎসা ও প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে।

বাংলাদেশে কৃষি খাতে গবেষণায় বড় সাফল্য এসেছে এবং গবেষণার মাধ্যমে ইরি, বিরিসহ ফসল পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এই উদাহরণ দিয়ে বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, দেশের স্বাস্থ্য খাতে গবেষণার মাধ্যমে অনুরূপ সাফল্য এখনও পর্যন্ত দেখানো যায়নি।

আরও পড়ুন- কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গবেষণার মাধ্যমে কৃষির মতো চিকিৎসা বিজ্ঞানসহ স্বাস্থ্য খাতেও রোগ প্রতিরোধ ও প্রতিকারে অনুরূপ সাফল্য নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক দূর এগিয়েছে।

করোনা পরীক্ষার কিট উদ্ভাবন করে ২৫০ টাকায় মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।করোনার দীর্ঘ মেয়াদী প্রভাব নিয়ে গবেষণা হয়েছে।

করোনা ভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা সংক্রান্ত এন্টিবডির দীর্ঘ মেয়াদী প্রভাব সংক্রান্ত গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। 

এ সময় অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন উল্লেখ করেন, অন্ধত্ব প্রতিরোধে গ্লুকোমা স্ক্রিনিং এবং এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিংকস ইত্যাদি নিয়ে গবেষণা হয়েছে।

আরও পড়ুন- বাগেরহাটে বাসে আগুন,কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বিএসএমএমইউ-তে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ‘আশা করি, আগামীতে প্রধানমন্ত্রীর শত কোটি টাকার সমন্বিত গবেষণা প্রকল্প থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকরা ৫০ কোটি টাকা বরাদ্দ পাবেন।’

উল্লেখ্য, অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপাচার্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।


ইসময়/এসআই/এমআরএম