সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বাগেরহাটে বাসে আগুন,কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস


সোহেল রানা বাবু - বাগেরহাট প্রতিনিধি

eshomoy.com || 2023-11-29 18:53:00
বাগেরহাটে বাসে আগুন,কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস

বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কের রামপাল ফয়লা বাজার–সংলগ্ন বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে।

২৮ নভেম্বর মঙ্গলবার রাত নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাসের সব কটি আসন পুড়ে যায়। পরে রামপাল ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মীরা এসে আগুন নেভায়।

আরও পড়ুন- কুড়িগ্রামে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

কিভাবে আগুনের সূত্রপাত,এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এবং ফায়ার সার্ভিস প্রাথমিক ভাবে জানাতে পারেনি।তবে ব্যাপক অনুসন্ধান চালিয়ে দেখছে বলে তারা জানিয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত নয়টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার-সংলগ্ন বাস স্টপেজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান।

খবর পেয়ে পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের সব আসনই পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসের সামনে ও জানালার গ্লাসগুলোও ভেঙে গেছে। পুড়ে যাওয়া বাসটির সামনে আরও বাস দাঁড়ানো থাকলেও তাতে আগুন ছড়ায়নি।

আরও পড়ুন- গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, 'ফয়লা বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা ও দায়িত্বরত পুলিশ সদস্যরা আগুন নেভাতে ছুটে আসেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে, সেটা জানতে পুলিশ কাজ শুরু করেছে।।

 

ইসময়/এসআই/এমআরএম