সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 16:03:15
গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলমের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন-দলীয় এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলে পদত্যাগ করতে হবে কিনা, জানাল ইসি

মনোনয়নপত্র জামাদানকালে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর চাচা বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সাংসদ শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাগেরহাট-২ আসনের সংসদ-সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, বিশেষ সহকারি নাজমা আক্তার ও এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গীপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়ার উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও মেয়র মতিয়ার রহমান হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে নেতারা দুই ভাগে ভাগ হয়ে দুপুর ১টায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলায় সহকারী রিটার্নি অফিসারের কাছে পৃথকভাবে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেন।

একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ৮ বারের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেয়া হয়।

আরও পড়ুন- ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

তার পক্ষে তারই ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ এবং ছেলে যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্যা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায় জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

 

ইসময়/একে/এমআরএম