তেজগাঁওয়ে সাবস্টেশনে আগুন, দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনায় শনিবার (১১ জুলাই) দুপুর থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে উপকেন্দ্রটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
ডিপিডিসির কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও কেবল মেরামতের কাজ চলছে। পরিস্থিতি অনুকূলে থাকলে রাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে