সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঢাকা

বেসিস নির্বাচনকে সামনে রেখে বিসার সাংগঠনিক সভা অনুষ্ঠিত


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-21
বেসিস নির্বাচনকে সামনে রেখে বিসার সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বেসিস নির্বাচনকে সামনে রেখে বিসার সাংগঠনিক সভা অনুষ্ঠিত  ঢাকা, ২১ জুলাই: আসন্ন বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডার এলিয়েন্স (বিসা)-এর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সাংগঠনিক ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় দেশের আইসিটি খাতের বর্তমান অবস্থা, বেসিসের ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচনকে কেন্দ্র করে করণীয় এবং প্রযুক্তি শিল্পের সার্বিক উন্নয়নে অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর নেতৃত্বই দেশের সফটওয়্যার ও আইসিটি শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।  সভায় বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডার এলিয়েন্স (বিসা)-এর উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ জুয়েল বলেন, “বেসিস দেশের আইসিটি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। আমরা প্রত্যাশা করি, একটি সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। সেই নির্বাচনে বিসা একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করবে এবং সদস্যদের আস্থা অর্জনের মাধ্যমে আইসিটি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”  তিনি আরও বলেন, দেশের প্রযুক্তি উদ্যোক্তা, সফটওয়্যার প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং তরুণ উদ্ভাবকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বেসিস গড়ে তুলতে বিসা কাজ করে যাচ্ছে।  সভায় বিসার প্রচার সম্পাদক জনাব রাশেদ সরকার বলেন, “দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের পর এখন সময় এসেছে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে আইসিটি খাতকে নতুন দিগন্তে এগিয়ে নেওয়ার। আমরা বিশ্বাস করি, একটি দক্ষ, জবাবদিহিমূলক ও দূরদর্শী নেতৃত্ব দেশের প্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আইসিটি খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।”  সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বেসিস নির্বাচনে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং আইসিটি খাতের উন্নয়নে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের ওপর মতামত দেন।  সভায় বিসার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইসিটি উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।