জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখি, সমৃদ্ধশালী, উন্নত আত্মমর্যাদাশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আরও পড়ুন- হাতিয়ায় চোরকে পুলিশের তথ্য দিয়ে কম দামে মালামাল হাতিয়ে নিতেন রফিক
বিএনপি নেতাদের চরিত্র হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের বিরােধিতা করছে বিএনপি। আবার সেই উন্নয়নের সুফলও তারা ভােগ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের আজ এত উন্নয়ন হতোনা। সকল ক্ষেত্রেই উন্নয়ন বাস্তব রুপ নিয়েছে। আরেকটি উন্নয়নের মাইলফলক স্পর্শ করছে শেখ হাসিনা। বাংলাদেশে এলিভেটর এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) যুগে প্রবেশ করেছে।

এতে করে ঢাকায় যানজোট নিরসন হবে। বাংলাদেশকে আর পিছিয়ে যেতে দেবেনা। উন্নয়নকে বাধাগ্রস্হ করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে রােল মডেল হয়ে দাড়িয়েছে। ৩ সেপ্টম্বর রবিবার দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে ১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে দুইটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন- একই দিনে বিএনপি'র তিন শীর্ষ নেতার মৃত্যু
এসময় উপস্হিত ছিলেন পৌরসভার প্যানল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, উপজলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান। এছাড়াও উপজেলা সদরের ৫নং শশরা ইউনিয়ন পরিষদের আয়ােজন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশেন সহযোগিতায় দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘােষনা করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্হিত ছিলেন শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মােকছদ আলী রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলে) শেখ মােঃ জিনাহ আলী মামুন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম,

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভস্টার গমেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাের্শদ আলী খান, ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন প্রমুখ।
আরও পড়ুন- আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে : প্রধানমন্ত্রী
ইসময়/আরএম/এমআরএম