সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে : প্রধানমন্ত্রী


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-09-02 18:12:00
আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বলেছেন, ২৯টি বছর যারা ক্ষমতায় ছিল তারা কি দিয়েছে এদেশের সাধারণ মানুষকে? এদেশের মানুষের আকাশ কালো মেঘে ঢাকা ছিল দীর্ঘ ২৯ টি বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সর্বদা কাজ করে চলেছে।

আরও পড়ুন- বগুড়ায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রী এসব কথা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলাম প্রথমবার সরকার গঠনের পর থেকেই। আর বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি আমরা। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে ওয়াদা রক্ষা করেছি আমরা।  


 
মূলত সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে চলেছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশ।

এর আগে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ (উড়ালসড়ক) অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন তিনি।

আরও পড়ুন- নেত্রকোনা কেন্দুয়ায় রাইস মিলে জড়িয়ে মহিলার মৃত্যু
 
এ উড়ালসড়ক রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে। এরপর মাত্র ১০ থেকে ১২ মিনিটে এ সড়ক দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও আসা যাবে। 


আরও পড়ুন- মিঠাপুকুরে গৃহবধূকে ধর্ষণ, আটক ধর্ষককে সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিল তার সহযোগীরা


ইসময়/আরএম/এমআরএম