বগুড়ার শাজাহানপুরের আজ ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১.০০ ঘটিকায় আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় এলাকায় সশাহাজালাল তালুকদার পারভেজ নামের এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে। এদিকে সন্তানের হত্যার কথা শুনে বাবা স্টোক করে হাসপাতালে মৃত্যু সাথে লড়ছে।
আরও পড়ুন- মিঠাপুকুরে গৃহবধূকে ধর্ষণ, আটক ধর্ষককে সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিল তার সহযোগীরা
নিহত পারভেজ তালুকদার উপজেলার শাবরুল তালুকদার মৃত: মুন্টু তালুকদার ছেলে। এবং আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ।

নিহতের স্বজনরা জানান, পারভেজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপর এলাকায় সিএনজি চালিত অটোতে থাকা কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পারভেজ। তখন হামলাকারীরা তাকে ধাওয়া করে নৃশংসভাবে কুঁপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পারভেজের ডান হাত শরীরের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন- নেত্রকোনা কেন্দুয়ায় রাইস মিলে জড়িয়ে মহিলার মৃত্যু
শাজাহানপুর থানার (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দের জন্য খুন করা হয়েছে বলে আপাতত জানা গেছে।
এমন নৃশংস হত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।অকালে মৃত্যুর কারনে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ইসময়/আরএম/এমআরএম