সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ার শাজাহানপুরে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় ২ ইজারাদারের অর্থদণ্ড।


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-15
বগুড়ার শাজাহানপুরে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় ২ ইজারাদারের অর্থদণ্ড।

বগুড়া শাজাহানপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টোল আদায়,রশিদে টোলের পরিমাণ উল্লেখ না করা এবং হাটে টোলের তালিকা না থাকায় দুই  ইজারাদারকে যথাক্রমে ১০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দুপুর ৩ ঘটিকায় উপজেলার দুবলাগাড়ী কুরবানির পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

জান্নাতুল নাইম বলেন,পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং টোল রেইট প্রদর্শন করছে না এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়,নির্ধারিত টোলের চেয়ে  বেশি টোল আদায় করা হচ্ছে, রশিদে টোলের পরিমাণ উল্লেখ নেই এবং হাটে টোলের তালিকা না থাকায় এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদার সাজেদুর রহমান সাহীনের পক্ষে আবু সাইদ রিগাল নামের ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওমরদিঘি হাটের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ  আদায় না করার এবং যথাযথভাবে টোল হার প্রদর্শন করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।