সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়ায় সবুজ সংকেত মন্ত্রিসভার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-23
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়ায় সবুজ সংকেত মন্ত্রিসভার

মন্ত্রিসভার অনুমোদন পেল ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া

বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত, আধুনিক এবং পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত আইনের আওতায় বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকাকে নিয়ে একটি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। এই কর্তৃপক্ষ মহাপরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থানীয় পরিকল্পনা বাস্তবায়ন এবং নগর উন্নয়ন কার্যক্রম তদারকি করবে। নির্ধারিত এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নতুন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।

আইনটির উদ্দেশ্য হলো অপরিকল্পিত নগরায়ন রোধ, পরিবেশ ও জলাশয় সংরক্ষণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশের মাধ্যমে উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা। পাশাপাশি অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটের মতো অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক কাঠামোর বিধানও রাখা হয়েছে।