সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় ড্রেনের কাদার মাথা চুবিয়ে বৃদ্ধ কে হত্যা


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-23
বগুড়ায় ড্রেনের কাদার মাথা চুবিয়ে বৃদ্ধ কে হত্যা

বগুড়ায় প্রতিবেশীদের মারপিটে এক খামারীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতের নাম ইউনুস আলী। তিনি ওই এলাকার মৃত রিয়াজউদ্দিনের ছেলে। ৫০ বছর বয়সী ইউনুস আলী পেশায় মুরগীর খামারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত) শাহীনুজ্জামান।

নিহতের ছেলে গোলাম রসুল বলেন, ‘গত বৃহস্পতিবার আমার মানসিক বিকারগ্রস্ত বড় ভাই শাহীনের সাথে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর সাথে রাস্তায় ধাক্কা লাগে। তবে ওহাব আলীর স্ত্রী গায়ে হাত দেওয়ার কথা তার পরিবারকে জানায়৷ সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বিকালে ওহাব আলীসহ আরও কয়েকজন মিলে আমার বড় ভাই শাহীনকে মারধর করে। পরে  সন্ধ্যার দিকে আমি এবং আমার বাবা ইউনুস আলী এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তারা প্রথমে আমাকে মারধর করে সবাই মিলে আকড়ে ধরে রাখে। পরে আমার বাবাকেও তারা মারধর করে এবং ড্রেনের কাদার ভিতরে মাথা চুবিয়ে হত্যা করে।এ ঘটনায় অভিযুক্ত ওহাব আলীসহ তার পরিবারের সবাই পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ইন্সপেক্টর( তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রতিবেশী ওহাব আলীর সাথে কোন এক ঝামেলায় এ ঘটনা ঘটেছে।  আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।