সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় ট্রাক-পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-01
বগুড়ায় ট্রাক-পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছ বহনকারী একটি পিকআপ নওগাঁ থেকে ফেরার পথে একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের লুৎফর রহমান (৫০), পেশায় একজন মাছ ব্যবসায়ী। অন্য তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পিকআপের ভেতরে আটকে পড়া মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সরে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।