সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় ‘শাহ ফতেহ আলী’ বাসের চাপায় ৭ দিনমজুর নিহত, আহত অন্তত ১৫


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-07
বগুড়ায় ‘শাহ ফতেহ আলী’ বাসের চাপায় ৭ দিনমজুর নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় ‘শাহ ফতেহ আলী’ বাসের চাপায় ৭ দিনমজুর নিহত, আহত অন্তত ১৫

কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষমাণ দিনমজুরদের ওপর নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস উঠে গেলে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি বাস প্রথমে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পরে শ্রমিকদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৭ জন দিনমজুর নিহত হন। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেন। পরে ওই এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।