সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

স্বপ্নে আলামত পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন ৮০ বছরের বৃদ্ধ


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-29
স্বপ্নে আলামত পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন ৮০ বছরের বৃদ্ধ

নিজের কবর নিজেই খোঁড়া এমন প্রবাদ শুনেছেন অনেকে। কিন্তু বাস্তবে কেউ নিজের কবর নিজে খুঁড়তে পারে তা শুনে অবিশ্বাস্য লাগতে পারে।অবিশ্বাস্য হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে বগুড়ায়।

২৮ জুন শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামে ৮০ বছর বয়সী মনতাজ উদ্দিন সর্দার নামে এক ব্যক্তি জীবিত অবস্থায় নিজের জন্য কবর তৈরি করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মনতাজ উদ্দিন জানান, ১ মাস আগে স্বপ্ন যোগে কবর খননের আলামত পেয়েছি। আর তখন থেকেই নিজের কবর নিজেই খুঁড়ে নেয়ার সিদ্ধান্ত নেই।

মনতাজ উদ্দিনের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পারিবারিক কবর স্থান থাকা সত্ত্বেও তিনি আলাদা স্থানে কবর খনন করে তা পুনরায় বালি দিয়ে ভরাট করে রাখছে। যেন তার মৃত্যুর পর তাকে এই কবরেই দাফন করা হয়। তার এমন উদ্ভট কর্মকান্ডে আমরা বিস্মিত। 

এলাকাবাসীরা জানান তিনি একজন পীরভক্ত, এর আগে ঈদের দিন বিকাল বেলা ঈদগাহে একাই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তারা আরো বলেন, মনতাজ উদ্দিন  শুধু এক ওয়াক্ত (ফজরের)নামাজ পড়েন। তিনি লোকেদেরকে বলতেন এক আল্লাহ, এক নামাজ। ছোট বেলা থেকেই তিনি খালি পায়ে চলাচল করেন। এবং শুধু পুকুরে গোসল করেন। তিনি একজন আধ্যাতিক মানুষ।

এ সম্পর্কে ইসলামি চিন্তাবিদের অনেক মতবিরোধ রয়েছে, স্থানীয় ইমাম মাওলানা আব্দুর রহিম বলেন, নিজের মালিকানাধীন জায়গায় নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করায় কোন দোষ নেই। তবে মৃত্যুকে স্মরণ করার জন্য কবর খনন করে রাখা নিতান্তই বাড়াবাড়ি। তাছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে এরূপ কোন নিদর্শন পাওয়া যায় নাই। কেননা কে কোথায় কিভাবে মরবে ও কোন স্থানে তার দাফন হবে, সে বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন।