সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালাল ৪ ফাঁসির আসামি, অতঃপর ধরা


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-26
বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালাল ৪ ফাঁসির আসামি, অতঃপর ধরা

বগুড়া কারাগার থেকে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩ টার দিকে কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যায় তারা। রাতেই অভিযান চালিয়ে তাদের আবারো গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া চারজনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ী পশ্চিমপাড়ার ফরিদ শেখ।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।


সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। সুযোগ মতো কারাগারের ছাদ কেটে বাইরে বের হন। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে আমাদের জানানো হয়। কারাগার থেকে তাদের ছবি দেওয়া হয় আমাদের। আমরা সেই অনুযায়ী রাতেই অভিযান শুরু করি। পরে ভোররাতে তাদের চাষীবাজার থেকে আবারও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হলে কারাগারের সুপার এসে তাদের শনাক্ত করেন।’

সুদীপ কুমার চক্রবর্তী আরও জানান, এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় তাদের আবারও আদালতে তোলা হবে।