সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-13
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট

বগুড়া শহরের মাটিডালি আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতের কোনো এক সময় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ব্যাংকে ম্যানেজারসহ চারজন কর্মরত। ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে ব্যাংকে গিয়ে সিন্দুক ভাঙা দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। প্রাথমিকভাবে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির হিসাব নিশ্চিত হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের ভল্ট থেকে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন।