সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় চাঁদাবাজির সময় ৩ যুবলীগকর্মী আটক


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-08-17
বগুড়ায় চাঁদাবাজির সময় ৩ যুবলীগকর্মী আটক

বগুড়া শাজাহানপুরের ফুলতলা কাঁচাবাজারে খাজনার নামে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবলীগের ৩ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন পালিয়ে যান।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ফুলতলা এলাকার কাঁচাবাজার থেকে তাদেরকে আটক করা হয়। সেনাবাহিনী আটক ব্যাক্তিদের পুলিশের হাতে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন উপজেলার ফুলতলার আমজাদ হোসেনের ছেলে মোবারক আলী (১৮), কলোনি চক ফরিদের মৃত ইসাহাক আলী শেখের ছেলে সামসাদ আলী (৩৮) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত মাহামুদ (২১)।

স্থানীয়রা জানান, আটককৃতরা ফুলতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী নান্টু বাহিনীর সদস্য। তারা দীর্ঘদিন যাবত ফুলতলায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে খাজনার নাম অতিরিক্ত চাঁদা আদায় করতেন। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। তারই ধারাবাহিকতায়  শুক্রবার সকালে নান্টু মিয়াসহ একদল যুবলীগকর্মী কাঁচাবাজারে চাঁদাবাজি করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে কয়েকজনকে আটক করেন। এ সময় নান্টু মিয়াসহ বেশ কয়েকজন পালিয়ে যান।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে।