সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

হরতাল ও অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে, মোমিন মেহেদী


কুয়াশা চৌধুরী, এনডিবি প্রতিনিধি

eshomoy.com || 2023-10-31 18:31:00
হরতাল ও অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে, মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে। ছাত্র,যুব ও জনতা চরম অর্থনৈতিক সংকটের পথে এগিয়ে চলছে। 'রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চায় বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বাড়ানোর কর্মসূচি দেখতে চাই না। নতুন প্রজন্ম ক্ষমতায় আসবার আর থাকবার রাজনৈতিক কালো কর্মসূচি চায় না।

তারা চায় আমূল পরির্বতন আসুক দেশ,মানুষ,সমাজ,সংস্কৃতি এবং অর্থনীতির। আমরা দেখেছি, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সে সরকার জনতার কথা ভুলে কেবল নিজেদের দলীয় নেতাকর্মী,পুলিশ,প্রশাসনের রাঘব বোয়ালদেরকে কোটি কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি করে দিয়েছে। 

আরও পড়ুন-ফতুল্লায় হরতালে নাশকতা মামলার প্রধান আসামি রিজভী

ইসময়/একে/এমআরএম