সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ভয়ানক বিপদ ডেকে আনতে পারে ওয়ান টাইম কাপের চা!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-04 21:12:00
ভয়ানক বিপদ ডেকে আনতে পারে ওয়ান টাইম কাপের চা!

সারাদিনে নানা কাজের ফাঁকে কমবেশি অনেকেরই কয়েক কাপ চা খাওয়ার অভ্যাস আছে। বাড়িতে থাকলে বাড়ির কাপেই এই চা খাওয়া হয়। তবে অফিসে গেলে কাজের ফাঁকে চায়ের দোকানেই ঢুঁ মারতে হয়। সেখানে নিয়মিত প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা খাওয়া চলে।

আরও পড়ুন- শীতে গোসলের শ্রেষ্ঠ সময় কখন?

অধিকাংশ দোকানে কাঁচের গ্লাসে চা সরবরাহ করা হয়। সেগুলো ভালো করে গরম পানি দিয়ে ধোয়া হয় না বা একই গ্লাস প্রতিদিন অনেকে ব্যবহার করেন। তাই ঝুঁকি এড়াতে অনেকেই প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসে চা খেয়ে থাকেন। কিন্তু তাতে যে বিপদ আরও বেশি, তা হয়তো অনেকে জানেনই না।

সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, প্লাস্টিকের কাপ পরিবেশ দূষণের পাশাপাশি শরীরের ভয়ানক ক্ষতি করে। বিজ্ঞানের ভাষায়, এই কাপ তৈরি করতে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। আবার কাগজের তৈরি কাপেও মাইক্রোপ্লাস্টিক থাকে। এই মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর। কাপে যখন গরম চা ঢালা হয়, তখন সেই তাপে প্লাস্টিক গলে চায়ে মিশে যায়।

আরও পড়ুন- দেশে এইডস রোগী শনাক্তে রেকর্ড

গবেষকরা জানাচ্ছেন, এক একটি কাপে প্রায় ২৫ হাজার মাইক্রোপ্লাস্টিক থাকে। কাপে গরম চা ঢাললে খুব অল্প সময়ে এই প্লাস্টিক গলে চায়ে মিশে যায়। দিনে যারা অন্তত চার-পাঁচবার এই কাপে চা খান, তাদের শারীরিক ক্ষতির আশঙ্কা অনেকটাই বেশি।

মাইক্রোপ্লাস্টিকে ক্রোমিয়াম, লেডের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে। এছাড়া বিসফেনল নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক। এটি ক্যানসারের অন্যতম কারণ। এটি যৌন হরমোনেরও ক্ষতি করে। পুরুষদের শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়।

আরও পড়ুন- বাঘাইহাট সাজেক পার্বত্য শান্তি চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন

পাশাপাশি, মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের উৎপাদনে বাধা তৈরি করে এই প্লাস্টিক। এছাড়া এতে থাকা পলিইথিলিন রক্তের কোষকে ভেঙে দেয়। এর ফলে যে কারও শরীরে নানা জটিল রোগ দেখা দিতে পারে। তাই সময় থাকতে সাবধান হোন এখনই।

 

ইসময়/রআ/এমআরএম