সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

আপনি পড়ছেন : বিচিত্রা

আন্দিজ পর্বতমালায় হাজারো গর্তের রহস্য নিয়ে যা বললেন বিজ্ঞানীরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-21
আন্দিজ পর্বতমালায় হাজারো গর্তের রহস্য নিয়ে যা বললেন বিজ্ঞানীরা
সংগৃহীত ছবি

পেরুর দক্ষিণে পিসকো ভ্যালির এক বিস্ময়কর প্রত্নস্থলমন্টে সিয়ের্পে বাসর্প পর্বত এই পর্বতেরই দীর্ঘ প্রায় এক মাইলজুড়ে ছড়িয়ে থাকা পাঁচ হাজারেরও বেশি গর্ত নিয়ে গত এক শতাব্দী ধরে মাথা ঘামিয়ে আসছেন গবেষকেরা

১৯৩৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের আকাশ থেকে তোলা ছবি প্রথমবারের মতো এই স্থানটির দিকে সবার দৃষ্টি ঘুরিয়েছিল কিন্তু কোথাও কোনো লিখিত প্রমাণ না থাকায় এই গর্তগুলো বহুদিন ধরেই রহস্য হয়ে ছিল গর্তগুলোর কারণ হিসেবে প্রতিরক্ষা, হিসাবরক্ষণ, খাদ্য সংরক্ষণ, বাগান করা বা কুয়াশা ধরে পানি সংগ্রহের মতো নানা ধারণাই ঘুরে বেড়িয়েছে গবেষকদের মনে এমনকি ভিনগ্রহবাসী বা এলিয়েন তত্ত্বের সমর্থকেরাও এসব গর্ত নিয়ে নানা কল্পনা করেছেন

সর্বশেষ এক গবেষণায় নতুন একটি ব্যাখ্যা পেয়েছেন বিজ্ঞানীরা ড্রোন চিত্রায়ণ গর্তের ভেতর পাওয়া পরাগের অণু বিশ্লেষণ করে গবেষকেরা মত দিয়েছেনইনকা সাম্রাজ্যের আগে এটি ছিল একটি জমজমাট বাজার এলাকা পরে ইনকারা এটি ব্যবহার করত হিসাবরক্ষণ বা কর সংগ্রহের কাজে গবেষণাটিঅ্যান্টিকুইটিজার্নালে গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে

গবেষণার নেতৃত্বদানকারী . জ্যাকব বংগার্স বলেছেন, ‘কেন প্রাচীন মানুষজন পাহাড়ের ঢালে হাজারের বেশি গর্ত তৈরি করেছিলেন? নিশ্চিত উত্তর আমরা এখনো জানি না, কিন্তু নতুন তথ্য আমাদের গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে

ড্রোন প্রযুক্তিতে নতুন দিগন্ত

গর্তগুলোর প্রতিটি প্রায় থেকে মিটার চওড়া এবং আধা মিটার থেকে মিটার গভীর ড্রোনচিত্রে দেখা গেছে, এগুলো প্রায় ৬০টি পৃথক অংশে ভাগ করা এবং প্রতিটি অংশের মাঝে ফাঁকা জায়গা আছে কোথাও ১২ সারির একটি অংশে পর্যায়ক্রমে সাত আটটি গর্তের সারি দেখা গেছেযা এলোমেলো নয় বরং স্পষ্ট সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দেয়

মাইক্রো বোটানিক্যাল বিশ্লেষণে গর্তগুলোতে ভুট্টা, বুনো ঘাস, নলখাগড়া, উইলো প্রজাতির পরাগ পাওয়া গেছেযেগুলো দিয়ে সাধারণত ঝুড়ি তৈরি হতো গবেষকেরা ধারণা করছেন, বাজারে আনা পণ্যগুলো হয় ঝুড়িতে, নয়তো গর্তের মধ্যে পাতা বিছিয়ে রাখা হতো

ইনকা সাম্রাজ্যের আগে চিনচা রাজ্যের মানুষজন এখানে এসে ভুট্টা, তুলা, কোকা, মরিচের মতো সামগ্রী বিনিময় করত গর্তগুলো তখন একেকটিএককহিসেবে কাজ করত যেমননির্দিষ্ট সংখ্যক গর্তে ভুট্টা থাকলে তার বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক গর্ত ভর্তি তুলা বা কোকা পাওয়া যেত

ইনকা আমলেহিসাবের খাতা

গর্তগুলোর বয়স ৬০০৭০০ বছরের মতো বলে ধারণা সাইটে পাওয়া সাইট্রাস পরাগ ইঙ্গিত দেয়, স্প্যানিশ ঔপনিবেশিক যুগে (১৫৩১১৮২৫) সাইটটির ব্যবহার অব্যাহত ছিল তবে স্প্যানিশদের অর্থনৈতিক কাঠামোতে এই গর্তগুলো খাপ খাওয়াতে না পারায় স্থানটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়

গবেষকদের মতে, ইনকা শাসনামলে গর্তগুলোর বিস্তৃতি বেড়েছিল এবং এগুলো একধরনের বিশাল হিসাবরক্ষণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত