সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিচিত্রা

বিরল উপচ্ছায়া গ্রহণের পরই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আরম্ভ কখন ?


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-07
বিরল উপচ্ছায়া গ্রহণের পরই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আরম্ভ কখন ?
রোববার (৭ সেপ্টেম্বর) উপচ্ছায়া গ্রহণ আরম্ভ হবে ৮টা ৫৭ মিনিটে।

আকাশে দেখা গেছে রোববারের পূর্ণিমার চাঁদ। কয়েক ঘণ্টা পরই উপচ্ছায়া গ্রহণ স্পর্শ করবে পূর্ণিমার চাঁদকে। এরপরই শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

জ্যোর্তিবিদরা বলছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে চাঁদে লাগবে উপচ্ছায়া গ্রহণের ছায়া। উপচ্ছায়া গ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ সরলরেখায় থাকে না। এ সময় চাঁদে পৃথিবীর ছায়া সরাসরি পড়ে না, তির্যকভাবে পড়ে। 

উপচ্ছায়া গ্রহণের ইংরেজি প্রতিশব্দ পেনাম্ব্রাল গ্রহণ। উপচ্ছায়া গ্রহণ খালি চোখে দেখা কঠিন। কারণ পৃথিবীর ছায়ার বাইরের অংশ চাঁদের ওপর খুব সূক্ষ্ম একটি ম্লান ভাব তৈরি করে। 

পূর্ণ ও আংশিক গ্রহণ থেকে উপচ্ছায়া গ্রহণ সম্পূর্ণ আলাদা। কারণ এই গ্রহণ সরাসরি পৃথিবীর মূল ছায়ার মধ্যে হয় না। 

আসুন এক নজরে জেনে নিই, চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায় সম্পর্কে- 

১। ভাদ্রী পূর্ণিমা শুরু-শনিবার (৬সেপ্টেম্বর) ১টা ৩৬ মিনিট। 

২। ভাদ্রী পূর্ণিমা শেষ- রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিট। 

৩। রোববার আকাশে চাঁদ স্পষ্ট দৃশ্যমান-৬টা ৬ মিনিট।

৪। উপচ্ছায়া গ্রহণ আরম্ভ- ৮টা ৫৭ মিনিট 

৫। চন্দ্রগ্রহণ আরম্ভ- ৯টা ২৭ মিনিট। 

৬। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ- ১১টা ৩০ মিনিট 

৭। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ- ১১টা ৩০ মিনিট 

৮। উপচ্ছায়া গ্রহণ শেষ- ২টা ৫৭ মিনিট