সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : সম্পাদকীয়

ব্যর্থতা ও হতাশার উত্তাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে বিএনপি ,কী করবে এখন আন্দোলন না অপেক্ষা?


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-07-14
ব্যর্থতা ও হতাশার উত্তাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে বিএনপি ,কী করবে এখন আন্দোলন না অপেক্ষা?

দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি।দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি কোন স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে নি। দলটি কখনো ঐক্যের ভিত্তিতে আবার কখনো লিয়াজো কমিটি গঠন করে যুগপৎ আন্দোলন করছে।


গত বছরের শুরু থেকে বিএনপি জেলা, বিভাগীয়, সাংগঠনিক বিভাগ, মহানগরী পর্যায়ে সমাবেশ করে আসছে। দ্বিতীয় পর্যায়ে সাংগঠনিক বিভাগে একক ভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে। অবশেষে বিএনপি শরিকদের সঙ্গে নিয়ে যুগপৎ ভাবে হরতাল, অবরোধের কর্মসূচি পালন করে। কোন কর্মসূচিতে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করতে না পেরে বিএনপি (৭জানুয়ারী)অনুষ্ঠীত দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে।

সেখানে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায় বিএনপি।


নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করে। নতুন মন্ত্রিসভা গঠন করে রাষ্ট্রীয় পরিচালনার কাজে আত্মনিয়োগ করে সরকার। তখন বিএনপি নতুন নির্বাচনের দাবিতে কয়েক দিন সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কখনো নতুন নির্বাচনের দাবি আদায় করা যায়?বিএনপি আজ অবধি এমন কোন পরিবেশে তৈরি করতে পারে নি, যেটির মাধ্যমে তাদের দাবি আদায় করতে পারে।কিন্তু প্রশ্ন হলো বিএনপি চাইলে কি সরকার নির্বাচন দিবে?


কোন উপায়ন্তর খুঁজে না পেয়ে বিএনপি তার জোটসঙ্গী ও লিয়াজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপিকে যুগপৎ আন্দোলনের শরিকরা পরামর্শ দিয়েছে আন্দোলন ব্যর্থতার পিছনে কোথায় ভুল কিংবা হঠকারী সিদ্ধান্ত আছে কিনা তা অনুসন্ধান করে বের করতে হবে।

বিএনপি শরিকদের সিদ্ধান্ত উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসার প্রেরন, নিত্যপণ্যের বাজার লাগাম টানার ব্যাপারে কর্মসূচি দিয়ে আসছে। তাতেও আশাতীত কোন সফলতা পায়নি বিএনপি।এতে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে বিএনপি ব্যাকফুটে চলে গেছে।


বারবার সরকারের কৌশলের কাছে তারা পরাজিত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির ও কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য মনে করেন নিজেদের ও শরিকদের সঙ্গে সমন্বয়ের অভাবে ব্যর্থ হয়েছে আন্দোলন।

অন্যদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মনে করেন, তাদের কিছু শীর্ষ নেতৃবৃন্দের আঁতাতের কারনে তাঁরা আন্দোলনে ব্যর্থ হচ্ছে। তৃণমূলে বেশিরভাগ নেতাকর্মীদের প্রশ্ন? বিএনপি কবে তাদের ব্যর্থ আন্দোলনের গ্লানি মুছে হতাশার সাগরে নিমজ্জিত কর্মীদের আলোর পথ দেখাবে।

না নেতৃবৃন্দ আলিশান গাড়িতে চড়ে আন্দোলনের নামে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে তৃণমূল নেতাকর্মীদের ছেড়ে দিয়ে হতাশার সাগরে নিমজ্জিত থাকবে বিএনপি?