মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছে। তার নেতৃত্বে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা বিরোধী চক্র ও জিয়াউর রহমানের উত্তরসুরীরা আরও একটি ১৫ আগস্ট সৃষ্টি জন্য তৎপর। তাই মুক্তি যুদ্ধর পক্ষ শক্তিকে একতাবদ্ধ হতে হবে।
আরও পড়ুন- পূর্ব-সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত, উচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যপ্রাণী

শরণখোলায় জাতীর জনকের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের নিবার্হী কমিটির সদস্য এ্যাড, আমিরুল আলম মিলন এ কথা বলেন।
আরও পড়ুন- বাগেরহাটে ২২ কিলোমিটার খালের কচুরিপানা সেচ্ছাশ্রমে অপসারন
সোমবার বেলা ১১ টায় স্থাণীয় রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমের অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য এম সাইফুল ইসলাম খোকন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,

সহ-সভাপতি এম ওয়াদুদ আকন,মেজবাহ উদ্দিন খোকন,ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মধু, বিআরডিবির চেয়ারম্যান জিয়াউল হাসান তেঞ্জিন,আওয়ামীলীগ নেতা শাহজাহান বাদল জোমাদ্দার, জাহাঙ্গীর খলিফা, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। সভায় প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূলের নেতা-কর্মীদের সুসংগঠিত হতে আহবান জানান।
আরও পড়ুন- ওজু করতে না যাওয়ায় নবম শ্রেণীর ছাত্রীকে মারধর, মাদ্রাসা সুপার বরখাস্ত
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ৩৬টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি উপজেলার ৩৬ টি ওয়ার্ডে আলাদাভাবে ১৫ আগস্টের শোক দিবস পালনের জন্য ৫ হাজার টাকা করে আর্থীক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন- মোংলায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
ই-সময়/আরএম/এমআরএম