নির্বাচনী আচরণ বিধি মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম টিটু।
আরও পড়ুন- সিংড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী আফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ফজলু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মো শওকত আলী, মো. শফিকুর রহমান খান শাকিল, মো. আবু বকর সিদ্দিকসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- বিএনপি শেষ কথা বলে দিয়েছে - ওবায়দুল কাদের
আহসানুল ইসলাম টিটু বলেন, এ আসন থেকে যোগ্য মনে করে বঙ্গবন্ধু কন্যা দেশ রতœ মাননীয় প্রধান শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।
ইসময়/রআ/এমআরএম