সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

একদিন পরই জানা যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 15:37:45
একদিন পরই জানা যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার পর এখন চলছে যাচাই-বাছাই। ফলে অপেক্ষা আর মাত্র একদিনের। এরপরই জানা যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

শনিবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলে প্রতিটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়নপত্র দাখিল শেষে দেশের ৩০০ আসনে ২ হাজার ৭৪১ প্রার্থীর ভাগ্য নির্ধারণে চলছে যাচাই-বাছাই। এ প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংকঋণ, সেবাসংস্থার বিল, ফৌজদারি মামলাসহ কোনো তথ্য গোপন আছে কিনা সেসব বিষয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

আরও পড়ুন- নৌকা মার্কার প্রচার করায় রাজিবকে মারধর

এরইমধ্যে বেশ কিছু জায়গায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র পূরণ না করা, তথ্যে গরমিলসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু, নড়াইল-১ এ স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদাত হোসেন। এছাড়া রংপুর-১ আসনে কাগজপত্রে অসঙ্গতি থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের মনোনয়নপত্র স্থগিত ও তিনজনের বাতিল করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল শেষে ১ ডিসেম্বর থেকে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। শুরুতেই প্রার্থীদের তথ্য পাঠানো হয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ সেবাসংস্থার দফতরে। সেখান থেতে প্রাপ্ত তথ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর প্রার্থীদের সামনেই উন্মোচন করা হবে নিজ নিজ আমলনামা।


 
এছাড়া রবি ও সোমবারও প্রার্থীদের উপস্থিতিতে চলবে যাচাই-বাছাই কার্যক্রম। সেখানেই চূড়ান্ত হবে মনোনয়নের বৈধতা। তবে কেউ ছিটকে পড়লেও আপিলের সুযোগ পাবেন বলে জানান সাবিরুল ইসলাম।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী মাঠ সংঘাতমুক্ত রাখতে নিজেদের প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে নিজেদের গুছিয়ে নিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারাও।

আরও পড়ুন- দ্বাদশ জাতীয় নির্বাচন: কোন দলে কত প্রার্থী জানাল ইসি

চার ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কার্যক্রম। ১৭ ডিসেম্বর পর্যন্ত সুযোগ থাকছে মনোনয়ন প্রত্যাহারের। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনের মূল আমেজ প্রচার-প্রচারণা।

 

ইসময়/একে/এমআরএম