জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ৮-১০ জন মিলেও তার সমান ভোট পাবে না। ভোটাররা ভোট দিতে পারলে তিনিই বিজয়ী হবেন।
রোববার (৩ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে কিনা জানালেন ওবায়দুল কাদের
চুন্নু বলেন, ফেয়ার ইলেকশন হলে ৮-১০ জন মিলেও আমার সমান ভোট পাবে না। আমাদের দেশে আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। এন্টি আওয়ামী লীগ ভোট আমরা পাব। ভোটাররা সেন্টারে গেলে, শান্তিপূর্ণ ভোট হলে আমি জিতব।

তিনি বলেন, আমরা কারও সাথে আলোচনা বা দর কষাকষিতে নাই। এককভাবেই নির্বাচনে যাব। নির্বাচনে ভালো ও সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়ে জাপা মহাসচিব বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাররা ভোট দিতে আসুক এটাই চাই। ভোটার আসার পরিবেশ, ভোট প্রয়োগের পরিবেশ চাই।
আরও পড়ুন- ইসির সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছেন- স্বরাষ্ট্রমন্ত্রী
দলের ভেতরে কোনো দ্বন্দ্ব আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দলে মান অভিমান আগেও ছিল না, এখনও নেই।
ইসময়/একে/এমআরএম