সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ভাঙ্গা প্রেসক্লাব'র নতুন সভাপতি মামুনুর রশিদ


সাখাওায়াত হোসাইন , ভাঙ্গা জেলা ফরিদপুর

eshomoy.com || 2023-12-05 19:40:45
ভাঙ্গা প্রেসক্লাব'র নতুন সভাপতি মামুনুর রশিদ

ফরিদপুর জেলার ভাঙ্গা প্রেসক্লাব'র নতুন সভাপতি হলেন ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মো. মামুনুর রশীদ। শনিবার বিকেলে ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন - ইসির সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছেন- স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সাংবাদিকের ঐক্যমতের ভিত্তিতে ও সর্বসস্মতিতে সিনিয়র সাংবাদিক হিসেবে তাকে সভাপতির পদে দায়িত্ব অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম, সাংগঠনিক সম্পাদক এম এম আসাদ মুন্সী, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন, আলম মুন্সী, মোহাম্মদ ইমরান মুন্সী।

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  মো. সাখাওয়াত হোসেন। 

প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহমুদুল হক বাহার, জামাল উদ্দিন, জাকারিয়া খান, সাইদুর রহমান, তরিকুল ইসলাম, শাহিন মিয়া, আখতারুজ্জামান মাস্টার, শান্ত, সাইফুল ইসলাম, সালমান ইসলাম, সাগর মুন্সী, সোহাগ মিয়া, রনি মিয়া, রাব্বি হোসেন, রাসেল বিশ্বাস, প্রিতম সরকার, সুমন হোসেন প্রমুখ।

আরও পড়ুন -  চট্টগ্রামে 'বিদ্রোহী'দের কঠিন চ্যালেঞ্জের মুখে নৌকা

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ইসময় এর ফরিদপুর জেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সংগঠন বিরোধী কার্যক্রম বার বার করায় ও সকল সদস্যদের মতামত উপেক্ষা করে অন্য সংগঠনের নেতৃত্বে নিজেকে সচেষ্ট রাখার স্বচিত্র দৃষ্টিগোচরে আসে।

বিষয়টি নিয়ে দলের মধ্যে এক বিব্রতকর সৃষ্টি হয়। সেই কারণে ভাঙ্গা প্রেসক্লাবের জরুরী এক সভার আয়োজন করলে সভায় তার (মান্নান) উপর অনআস্থা দেন উপস্তিত সকল সদস্যগণ। পরবর্তীতে অব্যাহতি আনা হয় এবং তার পরিবর্তে এখন থেকে সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদকে দায়িত্ব অর্পণ করেন ভাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যগণ।

 

ইসময়/ইস/এমআরএম