কাশেম হাওলাদার, বরগুনা: যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের "ক্যালিফোর্নিয়া, সিলিকন ভ্যালি" শাখা যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হয়েছে বরিশালের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা নজরুল ইসলাম (চঞ্চল)।
আরও পড়ুন - সোহরাওয়ার্দীর কাঙ্খিত গণতন্ত্র আজো অধরা : বাংলাদেশ ন্যাপ
গত (০৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি স্থানীয় কনভেনশন সেন্টারে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা আয়োজন ও পরিচালনার করেন ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপস ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ আওয়ামীলীগের উল্লেখযোগ্য নেত্রীবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আরও পড়ুন - নাটোরে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১২
উল্লেক্ষ্য, উক্ত অনুষ্ঠানে সিলিকন ভ্যালি শাখা যুবলীগের বহুল আকাঙ্ক্ষিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক এবং বরিশালের কৃতি সন্তান নজরুল ইসলাম (চঞ্চল) কে আহ্বায়ক, ও মাজহারুল ইসলাম (যুগ্ন আহ্বায়ক ১) এবং জশোয়া প্রবাল হালদার (যুগ্ম-আহ্বায়ক ২) সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত আলোচনা সভায় নবগত কমিটিকে স্বহৃদয়ে স্বাগত জানিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং যুবলীগ সহ অনন্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বরিশালের নানান শ্রেনীপেশার সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ প্রমুখ।
আরও পড়ুন - নাগরপুর সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময়
নবনির্বাচিত যুবলীগ নেতা নবগত কমিটি আহ্বায়ক নজরুল ইসলাম (চঞ্চল) বলেন, মানবিক যুবলীগ গড়ে তুলব। শেখ হাসিনার স্বপ্ন পুরন করার লক্ষে কাজ করে যাবো। স্মার্ট বাংলাদেশ গড়তে সকল ধরনের সহযোগিতা থাকবে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে।
ইসময়/ইস/এমআরএম